বাঘাইহাট উচ্চ বিদ্যালয় সাজেক, উপজেলাঃ বাঘাইছড়ি, জেলাঃ রাঙ্গামাটি EIIN: 107677 MPO Index: 1....... প্রতিষ্টাকাল: ১৯৯২ খ্রীঃমোট শিক্ষার্থী ....., ছাত্র ..... জন, ছাত্রী .......জন। প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি: রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় 36 নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের অবস্থান । বৃহত্তর সাজেক ইউনিয়নের ১৬১ টি পাড়ার সমন্বয়ে জনসংখ্যা আনুমানিক ৫০,০০০ হাজার। ১৯৯২ ইং সনে কলাবনিয়া গ্রামের কার্বারী রসময় চাকমার সন্তান শ্যামলী চাকমা ও কমল চাকমা 5ম শ্রেণী পাস করে ৬ষ্ঠ শ্রেণী ভর্তি হতে তৎকালীন জোন কমান্ডার লেঃ কর্নেল জাহাঙ্গীল আলম চৌধুরী পিএসসি মহোদয়ের নিকট আর্থিক সাহায্য আবেদন করে। ২/৩ দিন পর স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণকে জোন সদরে মিটিং এ আহবান করিলে তৎকালীন জোন কমান্ডার বাঘাইহাট এলাকায় কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় স্থানীয় বাসিন্দাদের ভবিষ্যৎ কথা চিন্তা করে প্রাথমিক বিদ্যালয়ের সাথে ৬ষ্ঠ শ্রেণী খোলার প্রস্থাব রাখেন। এলাকার গন্যমান্য ব্যক্তিগন সবাই সম্মতি জ্ঞাপন করলে সাথে সাথে স্কুলের নাম করণ করা হয় “বাঘাইহাট জুনিয়র হাই স্কুল”। সাজেক ইউনিয়নে কোন জুনিয়র স্কুল না থাকায় ২০/২৫ কিঃমিঃ পাড়ি দিয়ে কয়েক জন হাতে গনা শিক্ষার্থী “বি.টি উচ্চ বিদ্যালয়, রুপালী উচ্চ বিদ্যালয় ও দীঘিনালা উপজেলার হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ে” ভর্তি হয়ে পড়াশোনা করতো । বাঘাইহাট উচ্চ বিদ্যালয় সাজেক পর্যটন রাস্তার পাশে, পূর্বে জোন সদর, উত্তরে বাঘাইহাট বাজার এবং ৩৬ নং সাজেক ইউনিয়ন পরিষদ । বিদ্যালয়টি ১৯৯৬ ইং সনে জুনিয়র একাডেমিক স্বীকৃতি লাভ করে । এমপিও ভুক্ত হয় ০১ মে ১৯৯৯ ইং , ২০০২ ইং সনে মাধ্যমিক পাঠদান অনুমোদন, ২০০৫ সালে একাডেমিক স্বীকৃতি এবং মাধ্যমিক MPO ভুক্ত হয় ১লা জুলাই ২০১৯ সালে। বাঘাইহাট উচ্চ বিদ্যালয় ২০১০ ইং সনে জে, এস, সি পরীক্ষা কেন্দ্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম অনুমোদন লাভ করে । কেন্দ্রঃ বাঘাইছড়ি-০৪, কোড- ৩২০, পরবর্তীতে ২০২২ ইং সনে এস, এস, সি পরীক্ষা কেন্দ্র অনুমোদন লাভ করে । কেন্দ্রঃ বাঘাইছড়ি-০৪, কোড-৩১৮ । শিক্ষার্থীরা পায়ে হেঁটে, জীপ গাড়ি এবং মোটর সাইকেল এর মাধ্যমে বিদ্যালয়ে যাতায়াত করে । বিদ্যালয়টি উপজেলা সদর হইতে ২৫ কিঃমিঃ দূরত্বে অবস্থিত ।
বাঘাইহাট উচ্চ বিদ্যালয় শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখছে। শিক্ষার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি, বিতর্ক, বিজ্ঞান সকল ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে চলেছে। অত্র বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী মেধাবী, সৎ, কর্মঠ, আধুনিক বিজ্ঞান মনষ্ক, যোগ্য দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধের পথে এগিয়ে নিয়ে যাবে এ আমার দৃঢ় প্রত্যাশা। বিদ্যালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে সন্তানের শিক্ষার জন্য অভিভাবকের পরিকল্পিত বিনিয়োগই সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ।...
বাঘাইহাট উচ্চ বিদ্যালয় সাজেক, উপজেলাঃ বাঘাইছড়ি, জেলাঃ রাঙ্গামাটি EIIN: 107677 MPO Index: 1....... প্রতিষ্টাকাল: ১৯৯২ খ্রীঃমোট শিক্ষার্থী ....., ছাত্র ..... জন, ছাত্রী .......জন। প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি: রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় 36 নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের অবস্থান । বৃহত্তর সাজেক ইউনিয়নের ১৬১ টি পাড়ার সমন্বয়ে জনসংখ্যা আনুমানিক ৫০,০০০ হাজার। ১৯৯২ ইং সনে কলাবনিয়া গ্রামের কার্বারী রসময় চাকমার সন্তান শ্যামলী চাকমা ও কমল চাকমা 5ম শ্রেণী পাস করে ৬ষ্ঠ শ্রেণী ভর্তি হতে তৎকালীন জোন কমান্ডার লেঃ কর্নেল জাহাঙ্গীল আলম চৌধুরী পিএসসি মহোদয়ের নিকট আর্থিক সাহায্য আবেদন করে। ২/৩ দিন পর স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণকে জোন সদরে মিটিং এ আহবান করিলে তৎকালীন জোন কমান্ডার বাঘাইহাট এলাকায় কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় স্থানীয় বাসিন্দাদের ভবিষ্যৎ কথা চিন্তা করে প্রাথমিক বিদ্যালয়ের সাথে ৬ষ্ঠ শ্রেণী খোলার প্রস্থাব রাখেন। এলাকার গন্যমান্য ব্যক্তিগন সবাই সম্মতি জ্ঞাপন করলে সাথে সাথে স্কুলের নাম করণ করা হয় “বাঘাইহাট জুনিয়র হাই স্কুল”। সাজেক ইউনিয়নে কোন জুনিয়র স্কুল না থাকায় ২০/২৫ কিঃমিঃ পাড়ি দিয়ে কয়েক জন হাতে গনা শিক্ষার্থী “বি.টি উচ্চ বিদ্যালয়, রুপালী উচ্চ বিদ্যালয় ও দীঘিনালা উপজেলার হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ে” ভর্তি হয়ে পড়াশোনা করতো । বাঘাইহাট উচ্চ বিদ্যালয় সাজেক পর্যটন রাস্তার পাশে, পূর্বে জোন সদর, উত্তরে বাঘাইহাট বাজার এবং ৩৬ নং সাজেক ইউনিয়ন পরিষদ । বিদ্যালয়টি ১৯৯৬ ইং সনে জুনিয়র একাডেমিক স্বীকৃতি লাভ করে । এমপিও ভুক্ত হয় ০১ মে ১৯৯৯ ইং , ২০০২ ইং সনে মাধ্যমিক পাঠদান অনুমোদন, ২০০৫ সালে একাডেমিক স্বীকৃতি এবং মাধ্যমিক MPO ভুক্ত হয় ১লা জুলাই ২০১৯ সালে। বাঘাইহাট উচ্চ বিদ্যালয় ২০১০ ইং সনে জে, এস, সি পরীক্ষা কেন্দ্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম অনুমোদন লাভ করে । কেন্দ্রঃ বাঘাইছড়ি-০৪, কোড- ৩২০, পরবর্তীতে ২০২২ ইং সনে এস, এস, সি পরীক্ষা কেন্দ্র অনুমোদন লাভ করে । কেন্দ্রঃ বাঘাইছড়ি-০৪, কোড-৩১৮ । শিক্ষার্থীরা পায়ে হেঁটে, জীপ গাড়ি এবং মোটর সাইকেল এর মাধ্যমে বিদ্যালয়ে যাতায়াত করে । বিদ্যালয়টি উপজেলা সদর হইতে ২৫ কিঃমিঃ দূরত্বে অবস্থিত ।
আমাদের ওয়েবসাইট প্রস্তুত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচিতি ও সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি মনে করি। আশা করি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কার্যক্রমটি তথ্যবহুল হবে এবং আপডেট থাকবে। ওয়েবসাইট প্রস্তুতকরণের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জনগণের সেবক হিসেবে গড়ে উঠুক এবং তাদের পথ চলা হোক সত্য, সুন্দর, কল্যাণ ও আলোর পথে। সবার জন্য আমার শুভ কামনা।